রিফান্ড ও রিটার্ন নীতি

🏠

সর্বশেষ হালনাগাদ: 22 October 2026

Safe Pay-তে আপনার টাকা নিরাপদ: পণ্য হাতে পেয়ে ঠিক থাকলে তবেই বিক্রেতা টাকা পান।

1. কোন অর্ডারে প্রযোজ্য

এই নীতি শুধু 18BD Safe Pay অর্ডারে প্রযোজ্য। সরাসরি (face to face) লেনদেনে রিফান্ড ক্রেতা ও বিক্রেতার নিজেদের সমঝোতার বিষয়।

2. পণ্য যাচাইয়ের সময়

পণ্য ডেলিভারি হওয়ার পর ক্রেতা 48 ঘণ্টা (2 দিন) সময় পাবেন পণ্য যাচাই করার জন্য। এর মধ্যে “Product পেয়েছি” চাপলে বা কোনো অভিযোগ না করলে অর্ডারটি সম্পন্ন হবে এবং বিক্রেতা টাকা পাবেন।

3. কখন রিটার্ন / রিফান্ড চাওয়া যাবে

  • পণ্য বিজ্ঞাপনের বর্ণনা বা ছবির সাথে মেলে না
  • পণ্য নষ্ট, ভাঙা বা কাজ করে না (বিজ্ঞাপনে উল্লেখ ছিল না)
  • ভুল পণ্য বা অংশ কম পাঠানো হয়েছে
  • নকল পণ্য যা আসল বলে বিক্রি করা হয়েছে
  • পণ্য পৌঁছায়নি

4. পছন্দ না হলে

পণ্য বর্ণনা অনুযায়ী ঠিক থাকলেও শুধু পছন্দ না হলে রিটার্ন চাওয়া যাবে, তবে তা বিক্রেতার সম্মতির উপর নির্ভর করবে এবং ফেরত পাঠানোর কুরিয়ার খরচ ক্রেতাকে দিতে হতে পারে।

5. কীভাবে অভিযোগ করবেন

অর্ডার পেজে “Return / refund চাই” চাপুন এবং সমস্যাটি লিখুন। পণ্যের ছবি/ভিডিও চ্যাটে দিন। আনবক্সিং ভিডিও রাখলে সিদ্ধান্ত দ্রুত হয়। অভিযোগ থাকা অবস্থায় বিক্রেতাকে টাকা দেওয়া হয় না।

6. সিদ্ধান্ত ও রিফান্ড

18BD.shop টিম সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের তথ্য দেখে সিদ্ধান্ত দেয়। রিফান্ড অনুমোদন হলে প্রয়োজনে পণ্য বিক্রেতার কাছে ফেরত পাঠাতে হবে, এবং ক্রেতা যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেই মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে (সাধারণত ৭–১০ কর্মদিবস)।

7. বিক্রেতা পাঠাতে না পারলে

পেমেন্টের পর বিক্রেতা পণ্য পাঠাতে না পারলে অর্ডার বাতিল হবে এবং ক্রেতা পুরো টাকা ফেরত পাবেন।

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন